অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে জমি বিরোধে পরিবারকে ঘরছাড়া, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৬ রাত ১০:২৫

remove_red_eye

১১৩

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি অসহায় পরিবারকে ঘরছাড়া করার পাশাপাশি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে তছির গংদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার চরখলিফা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আসর উদ্দিন বাড়িতে।
ভুক্তভোগী সুমনের অভিযোগ, একই বাড়ির তছির গংরা দীর্ঘদিন ধরে তাদের ১৭ শতক জমি জোরপূর্বক দখল করে আসছেন। জমি দখলের প্রতিবাদ করায় উল্টো তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। তিনি জানান, তছির গংদের নাছির, মালেক, শাহে আলম, কয়ছরসহ পরিবারের কয়েকজন সদস্য তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে তার মা রানু বেগম, মামাতো ভাই আল আমিন ও আল আমিনের বাবা জহুরুল ইসলাম গুরুতর আহত হন বলে দাবি করেন তিনি। 
পরবর্তীতে তার মামা জহুরুল ইসলাম মারা যাওয়ার পর তছির গংরা দলবল নিয়ে তাদের জমি জোরপূর্বক দখল করে বসতঘর নির্মাণ করেন বলেও অভিযোগ করেন সুমন। এ ঘটনায় তিনি আদালতে মামলা করলে বিরোধপূর্ণ জমির বিষয়ে নিষেধাজ্ঞা জারি হয়।
তবে ভুক্তভোগীর দাবি, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তছির গংরা পুনরায় ওই বিরোধপূর্ণ জমিতে বসতঘর নির্মাণের কাজ শুরু করেছেন।
ঘরবাড়ি হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত তছির জানান, আমরা আমাদের জমিতে ঘর নির্মাণ করছি। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, “অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...