বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৬ রাত ১০:৩৪
১০৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : মাদকের বিস্তার রোধে বরগুনা ও ভোলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১২৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বরগুনার পাথরঘাটা থানাধীন কাঁঠালতলী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। অভিযান চলাকালে সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৮১ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার ৫০০ টাকা।
এ সময় মো. ইমন হোসেন (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী এলাকার মো. সগীর হোসেনের ছেলে।
অন্যদিকে একই দিন রাত ৮টার দিকে ভোলার লালমোহন থানাধীন শাহবাজপুর কলেজ গেট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন। এ সময় সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে ৪৮ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা।
এ ঘটনায় মো. শরিফ পঞ্চায়েত (২৯) নামে একজনকে আটক করা হয়। তিনি লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নান পঞ্চায়েতের ছেলে।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত