অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বিবা’র নিবন্ধন প্রাপ্তিতে শুকরিয়া সমাবেশ ও সহায়তা বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৬ রাত ১০:৩৬

remove_red_eye

১০২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রাষ্ট্রীয় নিবন্ধন লাভ করায় আনন্দ প্রকাশ ও শুকরিয়া সমাবেশ করেছে সামাজিক সংগঠন 'বেস্ট ইনিসিয়েটিভ ফর ভোলা অ্যাডভান্সমেন্ট (বিবা)' (বিবা'র মানবতার দুয়ার)।

‎শুক্রবার (৮ জুলাই) সকালে ভোলা ভোকেশনাল রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই শুকরিয়া সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ কার্যক্রমের পর সরকারি নিবন্ধন পাওয়ায় সংগঠনের সকল সদস্যদের মধ্যে আনন্দ বিরাজ করছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা উপ-পরিচালক রজত শুভ্র সরকার, গেস্ট অব ওনার হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামীম হাসান, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন, জনপ্রিয় সংগীতশিল্পী মনিরুল ইসলাম চৌধুরী আরো উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা সেলিনা আক্তার , মানবিক ডাক্তার এ. কিউ. এম. হাসান তারিক, আই সি ডি এস এর নির্বাহী পরিচালক মর্তুজা খালেদ, স্বেচ্ছাসেবী মেহেদী হাসান । এ ছাড়াও অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন পাঠ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সংগঠনের বিভিন্ন মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সমাজসেবায় আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
‎এ সময় সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ মনিরুল ইসলাম জানান আমরা খুব শিগ্রই বিবার মানিবতার দুয়ার কবরস্থান নামে একটি গণকবর করতে চাই, যেখানে অসহায়রা বিনামূল্যে তাঁদের মৃতব্যক্তিদেরকে দাফন করতে পারবেন। এইকাজের সমাজে যে-কেহই  সামর্থ অনুযায়ী আমাদেরকে সহযোগিতা করতে পারেন।
‎আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে এলাকার গরীব ও অসহায় মানুষের মাঝে তবারক এবং ভোলা সদর এস এস সি ৯৮ ব্যাচের পক্ষ থেকে ঘর নির্মাণের জন্য ঢেউ টিন বিতরণ করা হয়। ‎অনুষ্ঠান শেষ অংশে দোয়া ও শুকরিয়া মোনাজাত করা হয়। ‎সমাবেশ ও সহায়তা বিতরণ কর্মসূচির সার্বিক আয়োজন করে বেস্ট ইনিসিয়েটিভ ফর ভোলা অ্যাডভান্সমেন্ট (বিবা) (বিবা'র মানবতার দুয়ার)।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...