অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় ক্যামেরা পার্সন লক্ষন দাসের বাসায় গভীর রাতে চুরি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২০ সকাল ০৯:৪৪

remove_red_eye

৯৯৯


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ক্যামেরা পার্সন লক্ষন দাসের বাসায় গভীর রাতে দুর্বৃত্ত হানা দিয়েছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সোয়া লাখ টাকার মালামাল হাতিয়ে নেয়। এ ঘটনায় শনিবার রাতে ভোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল ভোলা বাপ্তা ইউনিয়নের দক্ষিন বাপ্তা ০৩নং ওয়ার্ড  লক্ষন দাসের বাড়ি পরিদর্শন করেন।
ভোলা থানায় লিখিত অভিযোগে ক্যামেরাপার্সন লক্ষন দাস জানান, আমি পেশায় একজন ব্যবসায়ী এবং ৭১ টেলিভিশন এর ক্যামেরা ম্যান পদে দায়িত্বরত আছি। গত ইং ০৯/১০/২০২০ ইং তারিখ আমি সহ ঘরের অন্যান্য লোকজন রাতের খাওয়া দাওয়া শেষ করিয়া ঘুমিয়ে পরি। রাত আনুমিক ৪ টার দিকে অজ্ঞাতনামা চোর/চোরেরা আমার বোন সাথী রানী নিপাকে ঘুমন্ত অবস্থায় তার  গলা হতে ১০ আনা ওজনের স্বর্নের  মূল্য অনুমান  ৪০,০০০/-টাকা টান দিয়া নিয়ে যায়। এ সময় তার ডাক চিৎকারে ঘুম ভেঙ্গে গেলে আমার বসত ঘরের সামনের দরজা খোলা অবস্থায় দেখতে পাই । এছাড়াও ঘরের মধ্যে থাকা সুকেচের ড্রয়ারের তালা ভাংগা ও  ড্রয়ারের মধ্যে থাকা মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে থাকে। তখন আমি ডাক চিৎকার করলে ঘরের অন্যান্য লোকজন সহ আশপাশের লোকজন আমার ঘরে দৌড়ে আসে। এসময় আমি দেখি  সুকেচের ড্রয়ারের মধ্যে রাখা ১ জোড়া ১২ আনা ওজনের টানা স্বর্নেংর চৌকা পাশা, ৪ আনা ওজনের স্বর্নের আংটি, ৫ রতি ওজনের স্বর্নের নাকফুল এবং খাটের তোষকের নিচে রাখা নগদ ২১,০০০/-টাকা নেই।

সকালে এঘটনা ভোলা থানার ওসি এনায়েত হোসেনকে জানানো হয়। এর পর পুলিশ গিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন। রাতে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হলেও পুলিশ এ রির্পোট লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।






মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...