অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ভোলায় ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৬ রাত ১০:৩৭

remove_red_eye

৯৫

সভাপতি ফারুক,      সম্পাদক মহিবুল্লাহ

বাংলার কন্ঠ ডেস্ক : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোলায় ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকের হাট বাজারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা করে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে মোট ২৮০ জন ভোটারের মধ্যে ২৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৭০টি ভোট বৈধ এবং ৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

তিন বছর মেয়াদি কার্যকরী কমিটির বিভিন্ন পদে নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে আনারস প্রতীকে মোহাম্মদ ফারুক ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আম প্রতীকের মো. নাছির উদ্দিন পেয়েছেন ১১৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে বল প্রতীকে মো. মহিবুল্লাহ ১৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা-চাবি প্রতীকের মো. ইমরান হোসেন পেয়েছেন ৯৭ ভোট।

সহ-সভাপতি পদে চেয়ার প্রতীকে জিয়াউর রহমান ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মই প্রতীকের জাহিদ হাসান পেয়েছেন ১২০ ভোট। অপর প্রার্থী ছাতা প্রতীকের মো. ইউসুফ পেয়েছেন ১১ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ঈগল প্রতীকে মো. রুবেল ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের মো. শরীফ পেয়েছেন ১০৫ ভোট। অপর প্রার্থী হাঁস প্রতীকের মো. ফিরোজ পেয়েছেন ১৭ ভোট।

কোষাধ্যক্ষ পদে মোটরসাইকেল প্রতীকে খলিলুর রহমান ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘড়ি প্রতীকের মো. রাকিব হোসেন পেয়েছেন ১১৬ ভোট।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ব্যাংকের হাট বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ব্যবসায়ী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। প্রার্থীদের সমর্থকরাও ভোটারদের সঙ্গে যোগাযোগ ও কুশল বিনিময়ের মাধ্যমে নির্বাচনী পরিবেশকে প্রাণবন্ত করে তোলেন।
নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন মো. রাইহান, আল-আমীন, হোসেন ডাক্তার ও মো. শামীম। তাদের সহযোগিতা করেন বাবুল।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। ভোটগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী ব্যালট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও ভোটাররা জানান, দীর্ঘদিন পর ব্যবসায়ীদের সমিতির নেতৃত্ব নির্বাচনে ভোটের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। তারা আশা করেন, নির্বাচিত নতুন কমিটি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের বিভিন্ন সমস্যা সমাধান, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন ও সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে।
নতুন কমিটির কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা, বাজারের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখা।

 





লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...