বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৬ রাত ১০:২৪
৯৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীতে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নদী থেকে বালু উত্তোলনের কারণে ভাঙন তীব্র হচ্ছে এবং ইলিশা এলাকার সিসি ব্লক ধসে পড়ছে—এমন অভিযোগ তুলে দ্রুত বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন বক্তারা।
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। ইলিশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ও দলটির নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা দীর্ঘদিন ধরে নদীভাঙনকবলিত এলাকা। এর মধ্যে মেঘনা নদীতে ইজারার মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর ভাঙন আরও তীব্র হয়েছে। ইলিশা এলাকায় নদীতীর সংরক্ষণে নির্মিত সিসি ব্লক ধসে পড়ছে। এতে ভোলা শহরসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন হুমকির মুখে পড়েছে।
তারা আরও বলেন, মেঘনার তীব্র ভাঙনে ইতোমধ্যে কাচিয়া ইউনিয়নের মাঝের চর ও মদনপুর এলাকার ফসলি জমি, সরকারি আবাসনসহ অনেক বসতঘর নদীতে বিলীন হয়েছে। বালু উত্তোলন বন্ধ না হলে ভাঙনের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
বক্তারা বলেন, নদীভাঙনকবলিত এলাকায় বালু উত্তোলনের অনুমতি দেওয়া কোনোভাবেই যৌক্তিক নয়। মেঘনা নদী ও নদীতীর রক্ষায় দ্রুত বালুমহালের ইজারা বন্ধ করে বালু উত্তোলন বন্ধ করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. কামাল হোসেন, নায়েবে আমির আব্দুল বারি, ইলিশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. সালাউদ্দিনসহ স্থানীয় নেতারা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত