বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৩৫
১১৯
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী। সর্বোচ্চ এই গ্রেড পাওয়ার ক্ষেত্রে ছেলেদের পেছনে ফেলে এবারও এগিয়ে রয়েছে মেয়েরা।
জিপিএ-৫ প্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন। অর্থাৎ, জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রদের চেয়ে ১১ হাজার ১১৬ জন বেশি ছাত্রী এই কৃতিত্ব অর্জন করেছে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আক্তারুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।
২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। ২০২৪ সালে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরের বছর অর্থাৎ ২০২৫ সালে জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন এবং ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী, যা গত বছর ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ (গত বছর ছিল ৬৮.০৪ শতাংশ)। আর মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ সকল ১১টি শিক্ষা বোর্ডে সার্বিক গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। এ বছর ১১টি বোর্ডের মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।
ফল প্রকাশের পর থেকে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, মোবাইল এসএমএস এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারছেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত