অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় সম্পন্ন হলো শিশু অধিকার সপ্তাহ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২০ রাত ১০:৫৬

remove_red_eye

৭৫৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হলো  বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০। রবিবার সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনী দিনে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক। এ সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস, সদর উপজেলা শিল্পকলা একাডেমি সম্পাদক আবিদুল আলম, ভোলার স্পেশাল চিলড্রেন স্কুলের পরিচালক জাকিরুল হক, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কবির হোসেন, সাংবাদিক আদিল হোসেন তপু। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা শিশু একাডেমির আবৃত্তি প্রশিক্ষক মশিউর রহমান পিংকু।


সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক বলেন, সন্তানদের সাথে ভালো আচরন করতে হবে। মনে রাখতে হবে তারা যা দেখে তাই শেখে। তাই তাদের সামনে আপনি যা বলবেন যা করবেন তারা তাই শেখেবে। অন্যকে কটু করে কথা বললেও অথবা কারো সম্পর্কে তার সামনে খারাপ কথা বললে তারা তারা সেটাই শেখবে আর আপনি আপনার বাবা মায়ের সম্মান না করলে তারা তাই শেখবে। তাই সন্তানকে ভালো ভাবে মানুষ করতে হলে আমাদের আচার আচরনে পরিবর্তন আনতে হবে। আপনার সন্তানকে বইয়ের মধ্যে শুধু সীমাবদ্ধ না রেখে তাকে বিশ্ব দেখতে দিন এই অপরূপ পৃথিবীর সৌন্দর্য্যে উপভোগ করতে দিন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...