অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল নিয়ে এমপি নয়নের আবেগঘন পোস্ট, মুহুর্তে ভাইরাল

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১০ই আগস্ট ২০২৬ রাত ০৮:৫০

remove_red_eye

১০২

মনপুরা প্রতিনিধি : ভোলার চরফ্যাসন- মনপুরা আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে আবেগঘন পোস্ট করেন। এই ছাড়াও ওই পোস্টে দেশেকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতার জন্য সকলকে অনুরোধ করেন।
সোমবার দেড়টায় এসএসসি ফলাফল প্রকাশের পর যুবদল সম্পাদক এমপি মোঃ নুরুল ইসলাম নয়নের ভেরিফায়েড ফেইসুবকে পোস্ট করেন। তাৎক্ষণিক পোস্টটি ভাইরাল হয়ে যায়।
অভিভাবক ও শিক্ষার্থীরা এমপি নয়নের এমন পোস্টে অভিভূত ও আবেগতাড়িত হয়ে পড়েন। অনেকে কমেন্টে এমপি ও যুবদল সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনার সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
কেন্দ্রীয় যুবদল সম্পাদক ও এমপি নয়নের ফেইসবুকে পোস্ট করা হুবুহু পোস্টটি হলো, চরফ্যাশন-মনপুরার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যেই এসএসসি পরীক্ষার ফলাফল তোমাদের কাছে পৌঁছে গেছে। উত্তীর্ণ প্রিয় শিক্ষার্থীদের সকলকেই অভিনন্দন এবং যারা অকৃতকার্য হয়েছো তাদের প্রতি একটাই অনুরোধ, আগামীবারের প্রস্তুতিটা যেন আরও ভালো হয়। জীবন চলমান, ব‍্যর্থতা অনেক সময় সফলতার প্রাণশক্তি হয়ে ওঠে। সকলের জন্য শুভকামনা রইলো। 
সম্মানিত শিক্ষকবৃন্দকেও আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি, একজন ছাত্রের সফল হওয়া বা প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। 
আসুন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মানবিক ও সফল রাষ্ট্র বিনির্মানে সকলেই যে যার অবস্থান থেকে সহযোগিতার হাত প্রসারিত করি। আমীন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...