তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৬ সকাল ০৮:৫৪
১০৭
এম এ হালিম, তজুমদ্দিন : সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলার তজুমদ্দিনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১০ আগষ্ট ২০২৬) তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তজুমদ্দিন প্রেসক্লাবের আহ্বায়ক সাঈদুল হক মুরাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক সাদীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, যাচাই-বাছাই ছাড়াই কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রচার করলে তা দ্রুত মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বিকৃত বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টাও হতে পারে। বক্তারা আরও বলেন, কোনো তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার বা প্রচারের আগে এর উৎস, সত্যতা ও প্রাসঙ্গিকতা যাচাই করা জরুরি। বিশেষ করে গুজব, ভুয়া সংবাদ, সম্পাদিত ছবি ও ভিডিও এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সম্পর্কে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, তথ্য প্রচারের ক্ষেত্রে সত্যতা যাচাই এবং দায়িত্বশীল সাংবাদিকতা ও নাগরিক সচেতনতা বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সভায় উপস্থিত সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্ব, তথ্য যাচাই এবং সাধারণ মানুষকে সচেতন করা সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত