অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় এসএসসিতে জিপিএ-৫ এ আবারও সেরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৬ সকাল ০৯:০২

remove_red_eye

৯৭

ব্যান্ড বাজিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ 

বাংলার কণ্ঠ ডেস্ক :  ভোলায় এসএসসি পরীক্ষার ফলাফলে আবারও সাফল্যের শীর্ষে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বছর বিদ্যালয়টির ৬২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে জেলায় জিপিএ-৫ প্রাপ্তিতে সেরা হওয়ার গৌরব ধরে রেখেছে। গত বছর ৫৪ জন জিপিএ-৫ পেলেও এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। মোট ২৩১ পরীক্ষার্থীর মধ্যে ২২০ জন উত্তীর্ণ হয়ে বিদ্যালয়টির পাসের হার হয়েছে ৯৫ দশমিক ২৪ শতাংশ। কাঙ্ক্ষিত এ সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বইছে আনন্দের জোয়ার; ফল প্রকাশের পর ব্যান্ড বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর মোট ২৩১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২২০ জন পাস করেছে এবং ১১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিদ্যালয়টির ৬২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া জিপিএ-৪ পেয়েছে ৭৪ জন শিক্ষার্থী। ফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ দেখা গেছে।  ফল প্রকাশের পর ব্যান্ড বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পাশাপাশি উত্তীর্ণ সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়-সংশ্লিষ্টরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সালেউদ্দিন প্রত্যাশা করেন শিক্ষার্থীদের এই সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে এবং তারা উচ্চশিক্ষায় ভালো ফলাফল অর্জন করবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...