অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে পুলিশের উপর হামলাকারী মাদক ব্যবসায়ী গ্রেফতার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২০ রাত ১১:০১

remove_red_eye

১৩২৭



লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ডিবি পুলিশের উপর হামলার ঘটনার মামলার প্রধান আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মো: মিরাজ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে লালমোহনের পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিরাজ লালমোহন পৌর চরছকিনা এলাকার মোতালেব মাতাব্বরের ছেলে ও ১০ নং ওয়ার্ড কাউন্সিলরের ছোট ভাই ।

জানা যায়, লালমোহনের চিহ্নত মাদক ব্যবসায়ী মিরাজের বিরুদ্ধে ৬/৭ টি ইয়াবা মামলা রয়েছে। এর আগেও ২৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে তিনি।

গত ২৩ আগস্ট রাতে লালমোহন পৌরসভার ১০ নং ওয়ার্ডে মাদক উদ্ধার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন কাওসার হোসেন নামের এক গোয়েন্দা পুলিশ সদস্য। তার মাথায় মাদক ব্যবসায়ী মিরাজের সহযোগি মাসুম ইট দিয়ে পিটিয়ে থেতলে দেওয়াসহ ব্যাপক মারধর করে। কাওসার এখনো ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওইসময় মিরাজসহ তার সহযোগিদের বিরুদ্ধে মামলা হয়। মিরাজ পলাতক থাকে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...