অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

মো: ইয়ামিন

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৫২

remove_red_eye

১৬৯

এইচ আর সুমন/মো: ইয়ামিন : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভোলা জেলা পরিষদের প্রশাসক ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আলহাজ্ব গোলাম নবী আলমগীর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে দ্বীপ জেলা ভোলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে উভয়ের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। এসময় জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ভোলা-বরিশাল সেতু দ্রুত নির্মাণের দাবি তুলে ধরেন।
এছাড়া ভোলার নদীভাঙন প্রতিরোধ, আবাসিক পর্যায়ে গ্যাস সংযোগ প্রদান, গ্যাসভিত্তিক শিল্প-কলকারখানা গড়ে তোলা এবং জেলার সার্বিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা পরিষদ প্রশাসক ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। এসময় ভোলার কৃতী সন্তান ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে জাতীয় সংসদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একজন অভিজ্ঞ, সৎ, বিচক্ষণ ও যোগ্য ব্যক্তিকে যথাযথ মর্যাদায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।
তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

মো: ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...