অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা সরকারি মহিলা কলেজে বাংলা বিভাগের বিদায়ী সংবর্ধনা

মো: ইয়ামিন

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৬ রাত ১০:৫০

remove_red_eye

১২২

মো: ইয়ামিন : আনন্দ-বেদনার আবহে উৎসবমুখর পরিবেশে ভোলা সরকারি মহিলা কলেজে বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মান্নান, ইসলামী শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মো. রহমতুল্লাহ রাজন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. মিজানুর রহমান, ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুম বিল্লাহ, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. ইখতিয়ার উদ্দিন এবং বিএনসিসির পিইউও মো. জসীম উদ্দীন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক মো. আবু সাঈদ, মিজানুর রহমান, কাওছার হামিদসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষার্থীদের স্মৃতিচারণ, শুভেচ্ছা ও ভবিষ্যৎ জীবনের শুভকামনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও হৃদয়স্পর্শী।

মো: ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...