বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২০ রাত ১১:৩৫
৬৬২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় চরসামাইয়া ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠানের জমিতে অবৈধ ভাবে ঘর নির্মান করার ঘটনায় মাধ্যমিক শিক্ষা অফিসার এর কাছে লিখিত অভিযোগ করায় সোমবার সকালে মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। এই ঘটনায় মুক্তিযোদ্ধা ছিদ্দিক পালোয়ান সহ ৩ জন আহত হয়েছে। তাদেরকে গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে ভোলা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানায়, ভোলা চরসামাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের জমি দখল করে স্কুলের সহকারী শিক্ষক ইমরান পাকা বাড়ি নির্মাণ করে স্কুলে শিক্ষার পরিবেশ নষ্ট করেন। এ ব্যাপারে ওই স্কুলের জমির দাতা মুক্তিযোদ্ধা ছিদ্দিক আদালতে মামলা পর্যন্ত করেন। এ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা ছিদ্দিক পালোয়ান জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর কাছে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগ এর ভিত্তিতে মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র স্কুলটিতে সোমবার তদন্তে যান । তার উপস্থিতেই মুক্তিযোদ্ধার উপর স্থানীয় রাছেল চড়াও হয়। তদন্ত টিম চলে গেলে রাসেলের নেতৃত্বে অতকির্ত ভাবে মুক্তিযোদ্ধার উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় হামলকারীদের হাত থেকে মুক্তিযোদ্ধাকে বাচাঁতে তার নাতী মিজান ও আরিফ এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায় রাছেল বাহিনী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় ভোলা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। তবে এব্যাপারে রাছেল এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানায় এই ঘটনার পর রাছেল গা ডাকা দিয়েছেন।
ভোলার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন সন্ধ্যায় জানান, এঘটনায় এক পক্ষ আমাদের কাছে এসেছে। এখনও লিখিত অভিযোগ দেয়নি। অন্য পক্ষও আমাদেরকে ফোন করে থানায় আসবে বলছে। আমরা অভিযোগ পেলে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত