বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৬ বিকাল ০৪:০২
১০৪
রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ উপলক্ষে আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার বেলা ২টায় সংসদ-সদস্যদের বৈঠক আহ্বান করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন আজ এ সংক্রান্ত নোটিশ জারি করেন।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ৫(৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং স্পিকারের সঙ্গে আলোচনাক্রমে এ বৈঠক আহ্বান করা হয়।
নোটিশে বলা হয়, 'রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিন আগামী ২০ আগস্ট, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার বেলা ২টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ-সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে।'
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ৬ আগস্ট জারি করা নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের জন্য সংসদ-সদস্যদের এ বৈঠক আহ্বান করা হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত