অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা সিটি নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হলেন লালমোহনের নয়ন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২০ রাত ১১:৩৮

remove_red_eye

১০৩৬

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনের কৃতি সন্তান মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা সিটি নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ১১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে অস্ট্রিয়ান পিপলস পার্টির মনোনয়নে কাউন্সিলর নির্বাচিত হন বাংলাদেশী তুখোড় মেধাবী তরুন নয়ন। তিনি পেশাগতভাবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার বাবা মোঃ মাহবুবুর রহমান লালমোহন বর্ণালী সড়কের বাসিন্ধা। তিনি অস্ট্রিয়া থেকে প্রকাশিত দৈনিক ইউরো সমাচার পত্রিকার সম্পাদক।

মাহমুদুর রহমান নয়ন নির্বাচিত হওয়ায় অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। নয়ন ১৯৯৫ সালে ভিয়েনায় জন্ম গ্রহণ করেন। ১ বছর বয়সে পরিবারের সাথে বাংলাদেশে আসেন। ৫ম শ্রেণী অতিক্রম করে আবার চলে যান পরিবারের সাথে ভিয়েনায়। সেখানে জার্মান ভাষায় তিনি লেখাপড়া করেন। হাইস্কুলে যখন ফাইনাল পরীক্ষা হয়, তখন ওই স্কুলে নয়ন প্রথম স্থান অর্জন করনে। স্কুলের পরিচালক নয়নকে মডেল হিসেবে ঘোষণা করে সংবর্ধনা দেয়। পরে নয়ন ভিয়েনার একটি নামকরা কলেজে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেন। ওই কলেজেও পরপর দুইবার ছাত্র সংসদের সভাপতি হিসেবে নির্বাচিত হন নয়ন। পরে নয়ন ব্রিটেনে গিয়ে উচ্চ শিক্ষা লাভ করে আবার ভিয়েনা ফিরে আসেন। ভিয়েনা ফিরে এসে চাকরীর পাশাপাশি স্থানীয় রাজনীতিতে যোগ দেন।

প্রবাসে থাকা বাংলাদেশী তরুনদের নিয়ে নয়ন বলেন, প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশী তরুণরা নিজেদের কমিউনিটতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হওয়া জরুরী।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...