মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৬ সকাল ০৯:৫২
৯৯
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় মাদ্রাসা পড়ুয়া ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে রাতে মুখ চেপে জোর করে ধর্ষণ করে এক যুবক। তবে ঘটনার ছয়দিন পর বৃহস্পতিবার বিকেল ৬ টায় ধর্ষিতা ছাত্রীর মা থানায় বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা করে।
এর আগে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত আনুমানিক ৮ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা মিয়ার রান্নাঘরে এই ধর্ষণের ঘটনা ঘটে।মামলা ও ঘটনার সত্যতা নিশ্চিত করেন মনপুরা থানার অফিসার ইনচার্জ ওসি মাজাহারুল ইসলাম। ধর্ষণের অভিযুক্ত মামলার আসামী হলেন, মোঃ সুমন (২৭)। তিনি উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকার বাসিন্দা মোস্তফা মিয়ার ছেলে।
মামলার সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার পর রাত আনুমানিক ৮ টার দিকে রান্না করা তরকারি গরমের জন্য ৬ষ্ঠ শ্রেণির পড়ুয়া মেয়েকে শুকনো নারকেল পাতা আনতে বাড়ির পেছেন পাঠায়। এই সময় পাশের বাড়ির ধর্ষণকারী অভিযুক্ত আসামী সুমন ওই ছাত্রীকে মুখ চেপে জোর করে তাদের বাড়ির রান্না ঘরে নিয়ে যায়। পরে ধর্ষণ করে। পরে ছাত্রী ওই ঘটনা তার বান্ধীকে বলে। পরে বান্ধবী ধর্ষণে শিকার ছাত্রীর মাকে ঘটনা জানায়। পরে স্থানীয় ইউপি মহিলা সদস্যের পরামর্শে ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৬ টায় থানায় মামলা করে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার (ওসি) মাজাহারুল ইসলাম জানান, ধর্ষেণর ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামীকে ধরতে পুলিশি অভিযান পরিচালনা করছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত