অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনের জেলে মফিজুলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির লাখ টাকা সহায়তা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৬ সকাল ১০:১৬

remove_red_eye

১০১

বাংলার কণ্ঠ ডেস্ক : চট্টগ্রামের দক্ষিণে উত্তাল সাগরে ঝড়ের কবলে পড়ে তজুমদ্দিনের জেলে মো. মফিজুল ইসলামের মাছ ধরার বোট ডুবে গেছে। প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের বোটটি দুর্ঘটনার পর থেকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মফিজুল ও তাঁর পরিবার। ক্ষতিগ্রস্ত মফিজুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তাঁর পক্ষ থেকে মফিজুলকে এক লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ১৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চট্টগ্রামের দক্ষিণে গ্যাস সংলগ্ন উত্তাল সাগরে এ দুর্ঘটনা ঘটে। তজুমদ্দিন উপজেলার চাঁদপুর এলাকার বাসিন্দা মো. মফিজুল ইসলামের মালিকানাধীন ছয় সিলিন্ডারের জাপানি ইঞ্জিনচালিত ফিশিং বোটটি সাগরে মাছ ধরছিল। হঠাৎ প্রবল ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বোটটি। একপর্যায়ে বিশাল সাগরের মধ্যে বোটটি ডুবে যায়। এ সময় বোটে থাকা  জেলেরা প্রাণ বাঁচাতে অন্য একটি মাছ ধরার বোটের সহযোগিতা নেন। পরে তাদের উদ্ধার করা সম্ভব হলেও ডুবে যাওয়া বোটটির কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। বোটটি হারিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন মফিজুল ইসলাম। মাছ ধরার ওই বোটটি ছিল তাঁর পরিবারের জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। মফিজুল ইসলামের দুর্দশার কথা জানতে পেরে তাঁর পাশে দাঁড়ান তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু। তাঁর মাধ্যমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের পক্ষ থেকে মফিজুল ইসলামের হাতে ১ লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। এ আর্থিক সহায়তা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত মফিজুল ইসলাম ও তাঁর পরিবার। একই সঙ্গে সাগরে ডুবে যাওয়া বোটটি উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...