অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৬ রাত ১০:১১

remove_red_eye

১৮০

আকবর জুয়েল, লালমোহন :  বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তিতে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু মাহমুদ তালহার নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মো. মোহসীন, মেডিক্যাল অফিসার ইউনানি ডাঃ মো. ইউসুফ, মেডিক্যাল অফিসার ডাঃ নুসরাত জাহান নাবিলা, নার্সিং সুপার ভাইজার মোসা. তাছলিমা বেগম প্রমুখ।
র‌্যালি শেষে পরিচ্ছন্নতা কর্মীদের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড, বারান্দা, ইনডোর, আউটডোর, পুরুষ বিভাগ, মহিলা বিভাগ, শিশু বিভাগ, বাথরুম, ইমারজেন্সি রুম, বাইরের ড্রেনসহ বিভিন্ন ময়লার স্থান পরিষ্কার করা হয়।

এসময় লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু মাহমুদ তালহা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিদিনের নিয়মিত কাজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষ্যে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে আজ শনিবার আমাদের লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর, আউটডোর, ইমারজেন্সিসহ পুরো এলাকায় বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি।

এছাড়া এখন থেকে নিয়মিত কাজের পাশাপাশি প্রতি সপ্তাহে দুই তিন দিন বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এছাড়া তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়টি ভালোভাবে খেয়াল রাখতে হবে। রোগী ও রোগীর সাথে আসা ব্যক্তিরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...