অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করণের দাবিতে স্মারক লিপি প্রদান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৬ রাত ০৮:৩৯

remove_red_eye

১৭৮

এইচ আর সুমন : প্যাকেটজাত খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবার্তা লিপিবদ্ধ করে নিরাপদ খাদ্য নিশ্চিত করণের দাবিতে খাদ্য সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিকালে ভোলায় জেলা খাদ্য কর্মকর্তা সরোয়ার আমিন সনির মাধ্যমে ওই  স্বারক লিপি প্রদান করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মাই রাইট’ এর উদ্যোগে গত শনিবার একই দাবিতে ভোলা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।  
স্মারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, আয়োজক সংস্থা  “মাই রাইট, ভোলা”র নির্বাহী প্রধান শেখ ফরিদ,  সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, ওবায়দুল হক কলেজের সহকারী অধ্যাপক কামরুল আহসান হিরণ, ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জুন্নু রায়হান, ভোলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সুলাইমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ সুমন। 
এ সময় মাই রাইট এর নির্বাহী প্রদান শেখ ফরিদ বলেন, অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার নিয়মিত গ্রহণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবারে এসব উপাদানের পরিমাণ সম্পর্কে ভোক্তাদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তাই খাদ্যপণ্যের মোড়কে এসব উপাদানের পরিমাণ সহজে বোঝা যায়, এমন স্বাস্থ্য সতর্কবাণী সংযুক্ত করার দাবিতে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...