বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:০৪
৭০
স্থায়ী গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে বৈঠকের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, পরবর্তী ধাপে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। ওই গ্রুপ জাতীয় কর্মপরিকল্পনার (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) খসড়া তৈরি করবে। পরে সেটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
সোমবার (১৭ আগস্ট) সরকারের ১৮০ দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে নির্বাচনি ইশতেহারে প্রতিশ্রুতি রয়েছে। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীন পরিবেশকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থায়ী গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এরই মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে গণমাধ্যমের যারাই কথা বলেছেন, সবাই সরকার ও প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। এ পর্যন্ত কোনো গণমাধ্যমে কোনো ধরনের সরকারি নিয়ন্ত্রণ ও প্রভাব তারা অনুভব করেননি বলে জানিয়েছেন।
তিনি আরও বলেন, এ ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করার জন্য গণমাধ্যম কমিশন গঠনে গণমাধ্যমের অংশীজনদের আগ্রহ এবং সরকারের প্রতিশ্রুতির মধ্যে কোনো অমিল নেই।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা অংশীজনদের সঙ্গে বৈঠক করার উদ্যোগ নিয়েছি। অংশীজনদের সঙ্গে বৈঠকের কাজও আমরা প্রায় শেষ করে নিয়ে এসেছি।
এখন একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, তারা একটি জাতীয় কর্মপরিকল্পনার খসড়া তৈরি করবে। এরপর সেটি সরকারের মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। তিনি বলেন, কাজ এগিয়ে চলছে, সাংবাদিক বন্ধুদের সবাইকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত