বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২৬ রাত ০৮:৫৬
৯১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহনে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজারসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ সোমবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত এ তথ্য জানান।
প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়,(১৬ আগস্ট) দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালমোহন থানাধীন ধলীগৌর নগর নতুন সুইচ গেইট সংলগ্ন মেঘনা নদী এলাকায় এ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় একটি ড্রেজারসহ চারজনকে আটক করা হয়।
আটকরা হলেন—পিরোজপুর সদর উপজেলার সংকরপাশা গ্রামের মো. রাজিব, ভোলার দোলারহাটের আহমদপুর গ্রামের আব্দুল খালেক, লালমোহনের ধলীগৌর নগরের মো. আকবর এবং বরিশালের উজিরপুরের দক্ষিণ শিকারপুর গ্রামের মো. রাজু।
পরে লালমোহনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। একইসঙ্গে মুচলেকা নিয়ে ড্রেজারসহ তাদের ছেড়ে দেওয়া হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙনসহ নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়তে পারে। এসব রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত