চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৬ রাত ০৯:৪২
৮৮
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : দীর্ঘ বছর ধরে জলাবদ্ধতায় শতশত হেক্টর জমির ফসলের ক্ষতির পাশাপাশি জলাবদ্ধতায় গ্রামবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধান করে দিলেন যুবদলের সাবেক সভাপতি আতিক ওসমানি।
চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নে দীর্ঘবছর ধরে শতশত কৃষকের জলাবদ্ধতার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়। আর এ সমস্যার সমাধানে নিজের অর্থায়নে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে গভীর পাইপ স্থাপন করে শত হেক্টর ফসলি জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন স্থানীয় এই নেতা। জানা গেছে,আসন্ন নির্বাচনকে ঘিরে এ যুব নেতা এখন ওসমানগঞ্জ ইউনিয়নের রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি মাদক ইভটিজিং ও সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত মডেল ইউনিয়ন গঠনে সামাজিকভাবে প্রচারণা চালাচ্ছেন। কৃষক শ্রমিক জেলে ও মাঝি মাল্লাসহ খেটে খাওয়া মেহনতী মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে ইতিমধ্যে তিনি
চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং রাস্তাঘাটের উন্নয়নের প্রচারণায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন। তিনি দীর্ঘদিন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। আতিক ওসমানি বলেন, রাজনীতি মানে মানুষের জন্য রাজনীতি। কিন্তু আমরা দেখেছি, অনেকে প্রতিশ্রুতির ফুলঝুড়ি ছড়িয়ে ক্ষমতায় গিয়ে নিজের পকেট, নিজের পরিবার আর নিজের আত্মীয়-স্বজন নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। গরিবের কষ্টের কথা তারা ভুলে যায়। তাই নিজ উদ্যোগে আমি এলাকার কৃষকের পাশে থাকার চেষ্টা করছি। তিনি দৃঢ় কণ্ঠে আরও বলেন, আমার মুখে যা বলি, বুকে তা লালন করি। আমার প্রতিটি কথা,প্রতিটি স্বপ্ন শুধু আমার এলাকার মাটি ও মানুষের জন্য। আমি সম্পদ গড়তে আসিনি, মানুষের আস্থা অর্জন করতে এসেছি। জনগণের ভালোবাসা, জনগণের দোয়া আর জনগণের অস্তিত্বকে সমুন্নত রাখাই আমার রাজনীতির মূলমন্ত্র। ভোটারদের ভালোবাসা ও আল্লাহর রহমত নিয়ে আমি কথা দিচ্ছি ওসমানগঞ্জ ইউনিয়নকে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও কর্মসংস্থানে উপজেলার অন্যতম একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়বো। এসেছি সেবা করার সুযোগ চাইতে। হারি বা জিতি আপনাদের সন্তানের মতো,আপনাদের ভাইয়ের মতো আমাকে পাশে পাবেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত