অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৬ রাত ১১:২০

remove_red_eye

১১৩

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার মেঘনা নদীতে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ‘রাফসান’ নামের একটি ড্রেজার ডুবে গেছে। এ ঘটনায় ড্রেজারে থাকা রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছে । মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে ভোলা সদর উপজেলার ইলিশা সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। 
জানা গেছে, মঙ্গলবার সকালে মেঘনা নদীতে বালু উত্তোলনের সময় হঠাৎ প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ড্রেজারটি ডুবে যায়। এ সময় ড্রেজারে থাকা চার ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে চিৎকার করে সাহায্য চাইলে পাশের একটি ড্রেজার দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ড্রেজারে থাকা বাবুর্চি রফিকুল নিখোঁজ হন। তার বাড়ি বরিশালে। 
এদিকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চালাতে নৌ-পুলিশ ও ফায়ারসার্ভিসকে খবর দেওয়া হয়েছে। এছাড়াও দুর্ঘটনা কবলিত স্থানে স্থানীয় জেলেরা তাকে খোঁজাখুজি করছে।
 এ ঘটনায় ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ আশিকুর রহমান জানান, সকালে ‘রাফসান’ একটি ড্রেজার ডুবির ঘটনা ঘটেছে। ওই ড্রেজারে ৪ জন ছিলেন। তার মধ্যে একজন নিখোঁজ রয়েছেন। বিষয়টি ফায়ারসার্ভিসকে জানানো হয়েছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...