বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৬ রাত ১১:২৬
৯৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় স্বামীকে কুপিয়ে টুকরো করে হত্যা মামলায় প্রধান আসামী স্ত্রী নুরুন্নাহান বেগমকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহ এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৩ অক্টোবর রাতে ফরহাদ হোসেন টিটু (৪০)কে তার দ্বিতীয় স্ত্রী নুরুন্নাহার বেগমের বাড়িতে ডেকে নেওয়া হয়। পরদিন সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ওই বাড়ি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে নুরুন্নাহার বেগমসহ মোট ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তবে মামলার তদন্ত শেষে অপর পাঁচ আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে পুলিশ।
মামলার বিচার চলাকালে নুরুন্নাহার বেগম দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরে জামিনে কারামুক্ত হন তিনি। মামলার সর্বশেষ শুনানির দিন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত তাকে পুনরায় জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
উভয় পক্ষের শুনানি শেষে মঙ্গলবার বিচারক নুরুন্নাহার বেগমকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত নুরুন্নাহার বেগমকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট আলহাজ্ব হাবিবুর রহমান (বাচ্চু) ও আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আলহাজ্ব মো. এনামুল হক।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত