অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় জাতীয় স্যানিটেশন ও হাতধোয়া কর্মসূচি পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২০ রাত ০৯:২৩

remove_red_eye

৭৫১



 মোঃ আমির হোসাইন : "উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি ” এই শ্লোগান নিয়ে বৃহস্পতিবার জাতীয় স্যানিটেশন মাসের উদ্বোধন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।  সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মাসদু আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে আলোচনা সভায় জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজমল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুধীর কুমার হালদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার দাসসহ উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মধাব চন্দ্র দাস, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু , সেইন্ট বাংলাদেশ এর সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রকল্প-২ এর প্রকল্প ম্যানেজার বেলায়েত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,সুস্থ্য সবল জাতি গঠন করতে হলে স্যানিটেশন ব্যবস্থার মান উন্নয়ন এর পাশাপাশি গ্রাম অঞ্চলের রান্না ঘর ও ল্যাট্রিন গুলো বড় করা ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে । কারন স্যানিটেশন অবস্থা ভাল না হলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয় । তাই বিভিন্ন রোগ থেকে বাচার জন্য পরিক্ষার -পরিচ্ছন্ন স্যানিটেশন ব্যবহার ও হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে ।
সভায় বক্তরা বলেন, ছোটবেলা থেকে শিশুদের হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। যা বর্তমানে করোনা ভাইরাসে প্রতিরোধে অতি গুরুত্বপূর্ন বলে উল্লেখ করা হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও এনজিও কর্মীদের হাত ধোয়ার উপর প্রশিক্ষণ দেয়া হয়।
                                                                                                  





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...