অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:০০

remove_red_eye

৭০

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভাবমূর্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সংস্থাটির নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

তিনি বলেন, কোনো চাপের মধ্যে না থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন। আমরা কাজ করা শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ আগামী দিনে ভালো ফলাফল নিয়ে আসতে পারবো।

দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৯ অক্টোবর) প্রথমবারের মতো কমিশনে আসেন দুদকের নতুন চেয়ারম্যান। পরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর এদিন বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার।  

দুদক অতীতে রাজনৈতিক সরকারের সময় স্বাধীনভাবে কাজ করতে পারেনি-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আমরা কোনো চাপের মধ্যে নেই।

প্রথম কার্যদিবসের অভিজ্ঞতা তুলে ধরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেন, আজ আমাদের প্রথম কার্যদিবস। আমরা কাজ শুরু করেছি। আমরা যেন মানুষের প্রত্যাশা পূরণ করে, প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে পারি। দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি। দেশ থেকে দুর্নীতি মুক্ত করার যথোপযুক্ত চেষ্টা করতে পারি।

নতুন দায়িত্বে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী— জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, আমি এখনো ওই চ্যালেঞ্জের সমান মনে করছি না।  

আওয়ামী লীগ সরকারের সময় শুরু হওয়া বিভিন্ন অভিযোগের অনুসন্ধান, আগের কমিশনের হাতে থাকা ফাইল এবং আলোচিত বিভিন্ন বিষয়ে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে চেয়ারম্যান বলেন, আমাদের সামনে এখনো ওই রকম কোনো ফাইল আসেনি। আমরা বসছি কেবল। আসুক, আমরা যা করবো আপনারা নিজেরাই দেখতে পাবেন।  

আগাম কোনো প্রতিশ্রুতি দিতে চান না জানিয়ে তিনি বলেন, এসব নিয়ে অ্যাডভান্স আমরা কথা বলতে চাই না। আমরা এক কথা বললাম, কাজ করতে পারলাম না, পরবর্তীতে আপনারাই তো প্রশ্ন তুলবেন। অতএব দয়া করে আমাদের সুযোগ করে দিন। আমরা স্বাধীনভাবে কাজ করছি। আমাদের সামনে কোনো সমস্যা আসুক, সমাধান অত্যন্ত সুন্দরভাবে করতে পারবো। 

আগের সরকারের সময়ে করা মামলা, তদন্ত শেষে চার্জশিট দিতে বাকি থাকা অভিযোগ এবং বিদেশে পালিয়ে থাকা দুদকের মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলেও নির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা বলেননি নতুন চেয়ারম্যান। তিনি বলেন, আমার সামনে এখন পর্যন্ত কোনো ফাইল আসেনি। আমরা বসছি। বসলে কী হচ্ছে- আপনারা আমাদের প্রেস উইং থেকে সব তথ্যই জানতে পারবেন।

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং অর্থ পাচার রোধে নতুন কমিশনের পরিকল্পনা কী- এমন প্রশ্নে দুদক চেয়ারম্যান বলেন, প্ল্যান নিয়ে তো কাজ করতে হবে। পাচারকারী নিয়ে আমরা তো বসি নাই এখনো। আমরা বসি, আমরা জানাবো।

এদিকে, নতুন কমিশনের কাজের মূল্যায়ন ফলাফলের ভিত্তিতে করার আহ্বান জানিয়েছেন কমিশনার জাহাঙ্গীর আলম খান। চেয়ারম্যানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়।অপর কমিশনার সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে চেয়ারম্যানের নেতৃত্বে কমিশন প্রতিটি বিষয়ে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেবে। আপনারা দেখতে পাবেন।





লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...