অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে পূজা দেখাকে কেন্দ্র মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০১৯ রাত ১০:১২

remove_red_eye

৮৩৩

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে পূজা দেখাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় মুক্তিযোদ্ধাসহ দুইজন আহত হয়েছে। আহতদের একজন তজুমদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছে। এঘটনায় মুক্তিযোদ্ধায় বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

আহত সুত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ডাইয়ারপাড় এলাকার মুক্তিযোদ্ধা মোঃ হারিছ মুন্সির ছেলে নুরে আলম (১৮) ৫ অক্টোবর পূজা মন্ডপে পুজা দেখতে যায়। এ সময় একই এলাকার হাসিব, সজিব, হাসিব ও কুঞ্জেরহাট এলাকার জিহাদের নেতৃত্বে নুরে আলমকে উদ্দেশ্য করে বাজে কথা বলতে থাকে। এ পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে উপস্থিত লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এঘটনার জেরে ৬ অক্টোবর সকাল ৭টায় নুরে আলম পাটওয়ারীর দোকান বাজারে তাদের চায়ের দোকানে আসলে পূনরায় জিহাদের নেতৃত্বে দ্বিতীয় দফায় হামলা চালিয়ে মারপিট করতে থাকে। মুক্তিযোদ্ধা হারিছ মুন্সি ছেলেকে উদ্ধার করতে গেলে তার উপরও হামলা চালায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আহত অবস্থায় পতা-পুত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে নুরে আলমকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার পিতা মুক্তিযোদ্ধা হারিছ মুন্সিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় মুক্তিযোদ্ধা হারিছ মুন্সি বাদী হয়ে, জিহাদ, হাসিব, সজিব, মোখলেছ, সফিজল ও হাসিবসহ ৭ জনকে আসামী করে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ করেন। জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মদ বলেন, মারামারির ঘটনায় মুক্তিযোদ্ধা হারিছ মুন্সি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...