অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২৬ রাত ১১:২৯

remove_red_eye

১০৪

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে : ভোলার চরফ্যাশন হাসপাতাল রোডে মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে শতাধিক ওষুধ ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে গেছেন। এ সময় দুইটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) চরফ্যাশন হাসপাতাল রোডে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন।
অভিযানে ওষুধ এবং কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় ফার্মেসীর সাইনবোর্ড না থাকা দুই ব্যবসায়ী রুবেল (৪০) ও ইউসুফ (৩০)কে ১০ হাজার করে মোট ২০হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দুই ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল রাখা ও অননুমোদিত ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়।
একই সঙ্গে দোকানের সাইনবোর্ড না থাকাসহ মেয়াদ উত্তির্ন লাইসেন্স ও ওষুধ বিক্রির রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ না করার বিষয়টিও ধরা পড়
এদিকে মোবাইল কোর্ট পরিচালনার খবর ছড়িয়ে পড়লে চরফ্যাশন সদর রোড ও হাসপাতাল রোডসহ আশপাশের শতাধিক ওষুধ ব্যবসায়ী দোকান বন্ধ করে দ্রুত সরে যান।
ফলে অভিযান চলাকালে অনেক ওষুধের দোকান বন্ধ অবস্থায় পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন বলেন, ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন ও নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...