অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় আলোচনা সভা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৬ রাত ১২:৩৭

remove_red_eye

৯১

চরফ্যাশন প্রতিনিধি: মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার গুণগত পরিবর্তন ও শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সঙ্গে সমন্বয় করে গড়ে তোলার লক্ষ্যে ভোলার চরফ্যাশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদ্রাসার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদ্রাসা এ সভার আয়োজন করে।
 
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-ঢাকার সহকারী রেজিস্ট্রার মো. জাহান উদ্দিন।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন কারামাতিয়া কামিল (এম.এ) মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি মাওলানা মো. হারুন-অর-রশিদ, চরমাদ্রাজ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন হুমায়ুন সরমান এবং বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম।
 
সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান, মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দীন, মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলাম ও হাফেজ ডা. আবদুল মান্নান।
 
বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, পাঠদানের আধুনিক পদ্ধতি অনুসরণ, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা জরুরি। এর মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তোলা সম্ভব।
 
এর আগে অনুষ্ঠানে আগত অতিথিদের মাদ্রাসার পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
 
সভাটি সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা জাহিদ হোসেন।
পরে প্রধান অতিথি মাদ্রাসার দেয়ালে "কারামাতিয়া প্রেস" নামে দেয়ালিকার ফলক উন্মোচন ও মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন। পরে সহকারী রেজিস্ট্রার জাহান  উদ্দিন মাদ্রাসায় অনুষ্ঠিত অনার্স পরীক্ষার হল পরিদর্শন করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...