বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৬ রাত ১২:৩৮
১১৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখানে জ্বালানি তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি গুদামসহ আটটি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুই সদস্যসহ চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে তেল ব্যবসায়ী শাহাবুদ্দিনের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। তেলের গুদাম হওয়ায় আগুন দ্রুত আশপাশের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই ছয়টি তেলের গুদামসহ আটটি দোকান পুড়ে যায়।
আহতরা হলেন ফায়ার সার্ভিসের সদস্য মো. আল আমিন ও খলিল এবং স্থানীয় আমজাদ ও তরিকুল ইসলাম। পরে তাদের দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোখলেসুর রহমান জানান, একটি তেলের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে তা আশপাশের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান। তিনি জানান, আগুনে আটটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত