ইসতিয়াক আহমেদ
প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২০ রাত ০৯:৩৬
৭৬৮
ইসতিয়াক আহমেদ : ভোলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ১০ দিন ব্যাপী গ্রাভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার চর ইলিশা গ্রামের তালুকদার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভোলা সদর উপজেলা আনসার কার্যালয় আলোজিত এই প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ আহসান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মোজাম্মেল, তালুকদার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন ।
প্রশিক্ষণে তালুকদার চর গ্রামের ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন। এসময় গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদেরকে প্রাথমিকভাবে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান, সামাজিক দায়বদ্ধতা, প্রাথমিক আইনগত ধারণা দেয়া হয়। এছাড়াও নারী ও শিশু পাচার রোধ, বাল্যবিবাহ নিরোধ, যৌতুক প্রদান বন্ধ করা, জন্ম নিয়ন্ত্রণ, ইভটিজিং, এসিড নিক্ষেপ নিয়ন্ত্রণ, মাদক দ্রব্যের অপব্যবহার রোধ, পরিবেশ দূষণ, দুর্নীতি প্রতিরোধ ও শিষ্ঠাচার, নির্বাচন, দুর্গাপূজা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদিতে দায়িত্ব পালন ,জঙ্গি দমনবিষয়ক আলোচনা, কৃষি, বৃক্ষ রোপণ ও আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বিষয়ক আলোচনা করা হয়। পাশাপাশি গবাদি পশু/পাখি পালন ও চিকিৎসা পদ্ধতি, মৎস্য চাষ ও চিকিৎসা পদ্ধতি, অগ্নি দুর্ঘটনা ও ভিডিপি সদস্যদের করণীয় প্রভৃতি বিষয়ে পাঠদান করা হয়েছে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত