অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৬ সকাল ১০:০৬

remove_red_eye

১০৩

তজুমদ্দিন সংবাদদাতা : ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ দক্ষিণ বাজারে পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন ৪১টি চান্দিনা ভিটা একসনা লিজ বরাদ্দে অনিয়মের অভিযোগ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 
এসব বরাদ্দ বাতিল করে প্রকৃত ব্যবসায়ীদের মাঝে নিয়ম অনুযায়ী পুনরায় বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।
শনিবার (২২ আগস্ট) শশীগঞ্জ দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন হাওলাদার।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৪ সালে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের অধীনে শশীগঞ্জ দক্ষিণ বাজার পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় ৪১টি চান্দিনা ভিটা একসনা লিজ দেওয়া হয়। এর আগে ওই স্থানে অনেক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ২০০৭ সালে তাদের প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন ব্যবসায়ীদের মাঝে ভিটা বরাদ্দের জন্য আবেদন গ্রহণ করলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও আবেদন করেন।
ব্যবসায়ীদের অভিযোগ, প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে রাজনৈতিক প্রভাব ও অনিয়মের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ভিটা বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দপ্রাপ্তদের মধ্যে অনেকে প্রকৃত ব্যবসায়ী নন এবং সরকারি চাকরিজীবীদের নামেও নিয়মবহির্ভূতভাবে বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। এছাড়া একসনা বরাদ্দ নেওয়ার পর অধিকাংশ ভিটা অন্যের কাছে বিক্রি বা হস্তান্তর, নিয়মবহির্ভূতভাবে পাকা স্থাপনা নির্মাণ এবং নিজেরা ব্যবসা করার শর্তে বরাদ্দ নিয়ে অন্যের কাছে ভাড়া দেওয়ার অভিযোগও করা হয়। এমনকি কিছু ভিটা মৃত ব্যক্তিদের নামেও বরাদ্দ চলমান রয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, তৎকালীন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা, জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি চাকরিজীবীদের নামে এসব ভিটা বরাদ্দ নেওয়া হয়েছে। তবে অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ব্যবসায়ীরা জানান, এসব অনিয়মের বিষয়ে চলতি বছরের ২ এপ্রিল তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রিকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তদন্ত প্রতিবেদন প্রকাশ্যে আসেনি বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অনিয়মের মাধ্যমে দেওয়া বরাদ্দ বাতিল এবং প্রকৃত ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে নিয়ম অনুযায়ী চান্দিনা ভিটা বরাদ্দ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
শশীগঞ্জ দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন হাওলাদার বলেন, “প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে অনিয়মের মাধ্যমে ভিটা বরাদ্দ দেওয়া হয়ে থাকলে তা তদন্ত করে বাতিল করতে হবে। আমরা প্রশাসনের কাছে দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উচছদ শিকার ব্যবসায়ী আলহাজ্ব অজিউল্যাহ হাওলাদার, কাজী আলমগীর হোসেন, সদস্য আমিরুল ইসলাম বাবলু, ফরিদ উদ্দিন ফকির, কামরুল হাসান, মোঃ ইব্রাহিম গাজী, মোঃ ইউসুফ, মোঃ নিরব, গোলাম মোস্তফা লিটন, মোঃ বাচ্ছু মিয়া প্রমূখ।





লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...