অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধুকে নির্যাতনের অভিযোগ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৬ সকাল ১০:১০

remove_red_eye

৭৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ ও তার ছেলে আহত হয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজিম উদ্দিন হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাথী বেগম।
সাথী বেগমের অভিযোগ, তার স্বামী মো. আজম মাদকাসক্ত এবং মাদকদ্রব্য বিক্রির সঙ্গেও জড়িত। এ সুযোগে তার স্বামীর বড় ভাই মো. শামীম বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় শামীম তার স্বামীকে ভুল বুঝিয়ে দেন বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর ভাষ্য, ঘটনার দিন তার স্বামী মো. আজম, ননদ তাসনুর, ননদের স্বামী জিহাদ এবং ভাসুর মো. শামীম তাকে জোরপূর্বক বাড়ির পাশের বাগানে নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং কানে আঘাত পাওয়ার পর থেকে তিনি শুনতে পাচ্ছেন না বলে দাবি করেন সাথী। এছাড়া শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
সাথী বেগম আরও বলেন, মারধরের সময় তার চিৎকার শুনে ছেলে বাইজিদ তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এতে তার হাত ভেঙে যায় বলে অভিযোগ করেন তিনি।
পরে স্থানীয় লোকজন তাদের ডাক-চিৎকার শুনে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
সাথীর অভিযোগ, তার শাশুড়িও মাদক বিক্রির সঙ্গে জড়িত এবং তাকে দিয়ে এসব কাজ করানো হয়। তিনি এসব কাজে বাধা দেওয়ায় দীর্ঘদিন ধরে তার ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে দাবি করেন।
সাথীর বাবা মো. শাহে আলম খলিফা বলেন, বিয়ের পর তার মেয়ে স্বামীর সংসারে ভালোভাবেই ছিলেন। তাদের একটি সন্তান রয়েছে। সন্তান জন্মের পর থেকেই বিভিন্ন কারণে তার মেয়ের ওপর নির্যাতন করা হচ্ছে। মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদ করাই এর অন্যতম কারণ বলে দাবি করেন তিনি।
তিনি জানান, এর আগেও তার মেয়েকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছিল। পরে অভিযুক্তরা ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটাবে না বলে আশ্বাস দেওয়ায় নাতির ভবিষ্যতের কথা বিবেচনা করে তারা বিষয়টি মেনে নেন। তবে কিছুদিন পর আবারও তার মেয়ের ওপর নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সাথীর বাবা আরও অভিযোগ করেন, এবার তার ভাসুর, শাশুড়ি, ননদ ও ননদের স্বামী মিলে তাকে বাগানে নিয়ে মারধর করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত মো. শামীমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...