লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৬ সকাল ১০:১২
৯৮
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জোনাকি নামের এক ব্যক্তি আহত হয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপর একজনকে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন অপর পক্ষের নেতৃত্বদানকারী পায়েল হিজড়া।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার কর্তারহাট বাজারে এ ঘটনা ঘটে।
একটি গ্রুপের নেতৃত্বদানকারী মিলি হিজড়া অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে পায়েল হিজড়া তাদের ওপর বিভিন্নভাবে অত্যাচার করে আসছেন। এ নিয়ে উপজেলা পর্যায়ে দুই পক্ষকে নিয়ে একাধিকবার বসা হলেও পায়েল কারও কথা মানেননি।
তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে তাদের পক্ষের জোনাকি ও সোহাগী কর্তারহাট বাজারে গেলে পায়েল হিজড়া কয়েকজন লোক নিয়ে তাদের ওপর হামলা করেন। এতে জোনাকি আহত হন। এছাড়া সোহাগীকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। পরে তারা ঘটনাস্থলে গিয়ে আহত জোনাকিকে উদ্ধার করে লালমোহন থানায় নিয়ে আসেন। সেখান থেকে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
মিলি হিজড়া জানান, এ ঘটনায় তারা লালমোহন থানায় লিখিত অভিযোগ করবেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে পায়েল হিজড়া বলেন, কর্তারহাট বাজারে অপহরণ বা সংঘর্ষের মতো কোনো ঘটনা ঘটেনি। দুই পক্ষের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে। তাদের পক্ষের একজন পুরুষ হিজড়াকে স্থানীয়রা থাপ্পড়-চড় দিয়েছে বলে তিনি শুনেছেন।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানতে পেরেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত