অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ভোলায় জাতীয় মানবাধিকার সোসাইটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৬ সকাল ১০:১৫

remove_red_eye

৮২

বাংলার কন্ঠ প্রতিবেদক : মানবাধিকার সুরক্ষা, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে ভোলায় জাতীয় মানবাধিকার সোসাইটির জেলা শাখার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। জাতীয় মানবাধিকার সোসাইটি ভোলা জেলা শাখার সভাপতি প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের পরিচিতি পর্ব এবং আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটির তাত্ত্বিক চেয়ারম্যান, সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদ কবি মু. নজরুল ইসলাম তামিজী। নতুন কমিটিকে শপথ পড়ান সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কবি মু. নজরুল ইসলাম তামিজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, ভোলা মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম। নতুন কমিটিতে সভাপতি  অধ্যক্ষ মাহমুদুল্লাহ স্বপন, সাধারণ সম্পাদক মামুন শেখ,শাহাবুদ্দিন ফরাজী ( সহ সভাপতি), মোঃ জামাল উদ্দিন ( যুগ্ম সাধারন সম্পাদক), মোঃ জাকারিয়া বেলাল ( যুগ্ম সাধারন সম্পাদক-২), মোঃ মাকসুদুর রহমান ( সাংগঠনিক সম্পাদক), মোঃ আব্দুর রহমান হেলাল ( অর্থ সম্পাদক), অ্যাডভোকেট আব্দুল হাই মামুন ( আইন সম্পাদক), মোঃ মহিউদ্দিন ( জনসংযোগ সম্পাদক), মোঃ মাকসুদুর রহমান পাটোয়ারী ( সমাজসেবা সম্পাদক), মোঃ রুহুল আমিন ( আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মোঃ আশরাফ রহমান ( শিক্ষা বিষয়ক সম্পাদক), হাসনাইন আহমেদ ( স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), এডভোকেট মোঃ রাসেল ( পরিবেশ বিষয়ক সম্পাদক), মোসা. মুন্নি বেগম ( নারী কল্যাণ বিষয়ক সম্পাদক), ফাতেমা বেগম ( শিশু কল্যান বিষয়ক সম্পাদক)সহ ৩১ সদস্যের কমিটি গঠিত হয়। জাবের মাহমুদ ফিরজ এর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য দেন মু. মাসুদুর রহমান।
সভায় বক্তারা বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সমাজে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মানবাধিকারকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা আরও বলেন, কোনো মানুষ যেন তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে মানবাধিকারকর্মীদের সচেতন ও সক্রিয় থাকতে হবে। অসহায়, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার সোসাইটির ভোলা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্য ছাড়াও সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের মধ্য দিয়ে নবগঠিত জেলা শাখার নেতৃবৃন্দ মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্বশীলভাবে কাজ করার অঙ্গীকার করেন। 
শপথ গ্রহণ করেন ভোলা জেলা থেকে সোসাইটির সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন অধ্যক্ষ মাহমুদুল্লাহ স্বপন, সাধারণ সম্পাদক মামুন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া বেলাল, সাংগঠনিক সম্পাদক মকসুদুর রহমান, অর্থ সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেন সাংবাদিক আব্দুর রহমান হেলাল প্রমুখ।





লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...