বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৬ সকাল ১০:১৭
১৪৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : সুন্দর, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন কর্মপরিবেশ নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন পুলিশি স্থাপনায় একযোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে ভোলা জেলা পুলিশ লাইন্স, পুলিশ সুপারের কার্যালয়সহ জেলার সব সার্কেল অফিস, থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, কোর্ট, আউটপোস্ট ও অন্যান্য পুলিশি স্থাপনায় এ অভিযান পরিচালিত হয়।
ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নিজ নিজ ইউনিটের পুলিশ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় বিভিন্ন ভবন, অফিস কক্ষ, বারান্দা, ছাদ, ওয়াশরুম ও আশপাশের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, পরিচ্ছন্ন কর্মপরিবেশের পাশাপাশি পুলিশ সদস্যদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের চর্চা আরও জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উন্নত পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সুসংগঠিত কর্মপরিবেশ বজায় রাখতে ভোলা জেলা পুলিশের এ ধরনের সম্মিলিত কার্যক্রম অব্যাহত থাকবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত