অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ৬ জুয়াড়ি আটক

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২৬ রাত ০৮:২৪

remove_red_eye

১৫৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, রোববার রাতে উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফুলবাগিচা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে মো. সুমন, মৃত হানিফের ছেলে মো. মান্নান, লাল মিয়ার ছেলে মো. বজলুর রহমান, কয়ছর আহমেদের ছেলে মো. আব্দুল আজিজ, রমাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আনিছুল হকের ছেলে মো. শাহাবুদ্দিন এবং মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর সাকুচিয়া এলাকার ইউসুফ মোল্লার ছেলে মো. জাকির।
জানা গেছে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফুলবাগিচা এলাকায় একটি অভিযান পরিচালনা করে পুলিশের একটি টিম। এ সময় স্থানীয় একটি দোকানের ভেতর জুয়া খেলায় অবস্থায় ৬ জনকে আটক করা হয়। পরে তাদের থানায় নেয়া হয়।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, জুয়া প্রতিরোধ আইনে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত একটি মামলা দায়ের হয়েছে। এরপর সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...