অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী পলাতক

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২৬ রাত ০৮:৫৩

remove_red_eye

৮০

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পাষন্ড স্বামী। এই ঘটনার পর থেকে স্বামী মামুন মিয়া পলাতক রয়েছেন।
সোমবার দুপুর ৩ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় মোতালেব মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত গৃহবধূ উদ্ধার করে প্রথমে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা হাসপাতালে প্রেরণ করা হয়।
গুরুত্বর আহত গৃহবধূ হলেন, আসমা বেগম (২২)। তিনি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা নাছির মাঝির মেয়ে ও অভিযুক্ত স্বামী মামুনের দ্বিতীয় স্ত্রী।
এদিকে অভিযুক্ত স্বামী হলেন, উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোতালেব মেম্বারের ছেলে মোঃ মামুন।
গৃহবধূর বড় ভাই শরীফ জানান, পারিবারিক কলহের জের ধরে ভগ্নিপতি মামুন ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। এর আগে কয়েকদফা আমার বোনকে বেধড়ক মারধর করে। আমরা থানায় মামলা করবো।
এই ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনজিল মোর্শেদ জানান, প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ভোলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মোঃ মামুন পলাতক থাকায় ও মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, খবরপেয়ে পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযুক্ত মামুনকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...