বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২৬ রাত ০৮:৫৮
৭৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা ও সহযোগিতা অনুবিভাগের যুগ্ম সচিব বেবী রাণী কর্মকারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
সোমবার (২৪ আগস্ট) প্রতিনিধি দলটি জিজেইউএসের বিভিন্ন ইন্টিগ্রেটেড ফার্মিং কার্যক্রম, চরগাজীর এগ্রো-ইকোলজিক্যাল ফার্ম, এগ্রো ট্যুরিজম, জিজেইউএস এন্টারপ্রাইজ, জিজেইউএস বাজার এবং মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা সংশ্লিষ্ট কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়ন, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও কার্যক্রমের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় মতামত ও পরামর্শ দেন।
পরিদর্শন শেষে যুগ্ম সচিব বেবী রাণী কর্মকার বলেন, জিজেইউএসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে তিনি আশাবাদী হয়েছেন। বিশেষ করে ইন্টিগ্রেটেড ফার্মিং, এগ্রো-ইকোলজিক্যাল ফার্ম, এগ্রো ট্যুরিজম এবং মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক কার্যক্রম স্থানীয় মানুষের জীবিকা ও আয় বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের কার্যক্রম টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। জিজেইউএসের উদ্যোগগুলো আরও সম্প্রসারণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খান, জেলা ভেটেরিনারি সার্জন ডা. দীনেশ কুমার, জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, পরিচালক অ্যাডভোকেট বীথি ইসলাম, অতিরিক্ত পরিচালক ডা. খলিলুর রহমান, সহকারী পরিচালক তরুণ কুমার পালসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত