অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ব্রাজিল ম্যাচের জন্য অর্থ ব্যয় করবে না সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:১২

remove_red_eye

৬৫

আগামী অক্টোবরে ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ ও ব্রাজিলের প্রীতি ম্যাচ নিয়ে যে আলোচনা চলছে, তা বাস্তবায়ন করতে হলে বিশাল অর্থ ব্যয় করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। একদিন আগে বাফুফের এক সদস্য সভাপতির বরাত দিয়ে বলেছেন, এই ম্যাচ হলে তারা সরকারের সহযোগিতা চাইবেন। তবে মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক স্পষ্টই বলেছেন, ব্রাজিল ম্যাচের জন্য সরকার কোনো অর্থ ব্যয় করবে না।

দুপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী বক্সিংয়ের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তখন ব্রাজিল ম্যাচ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি সরাসরিই এ কথা বলেছেন।

ভারতে ব্রাজিলের ম্যাচ আয়োজনে বড় অঙ্কের খরচ ও অভ্যন্তরীণ সমালোচনা, পাশাপাশি দেশে চলমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে সরকারের অবস্থান স্পষ্ট করে প্রতিমন্ত্রী বলেন, ‘এক কথায় উত্তর দিলে এই মুহূর্তে আমরা সরকারের পক্ষ থেকে...এ ধরনের অর্থ ব্যয় করে...। যেহেতু আপনারা জানেন, বিদ্যুৎ-জ্বালানি বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সে ক্ষেত্রে একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এ ধরনের ব্যয় করার মতো মানসিকতা আমাদের ভেতরে নেই।’

তবে এই ম্যাচ নিয়ে বাফুফে সভাপতি যে তার সঙ্গে আলোচনা করেছেন, সেটা উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বাফুফে সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। তাদের সঙ্গে (বাফুফে) যেহেতু কথা হয়েছে ব্রাজিল প্রতিনিধিদলের, তারা যদি বিভিন্ন স্পনসর এনে সেটাকে পরিপূর্ণতা দিতে পারে; তাহলে আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব।’

নানা সংকটের কারণে অর্থ ব্যয় করতে না চাইলেও ব্রাজিল যদি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলে সেটাকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বাফুফের সহযোগিতার প্রত্যাশা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিষয়টা একদম প্রাথমিক পর্যায়ে আছে। মরা প্রাথমিক আলোচনাই করেছি। ব্যয়ভার বহনসহ আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এখনো খোলামেলা আলোচনা হয়নি।’

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...