দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৬ রাত ০৮:০৭
১০১
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিযোগিতার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে ৬ষ্ঠ শ্রেণিকে হারিয়ে ৭ম শ্রেণি এবং দ্বিতীয় ম্যাচে ১০ম শ্রেণিকে হারিয়ে ৯ম শ্রেণি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য দেন দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সভাপতি ও বোরহানউদ্দিন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. আকবর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফরিদ মাস্টার, উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রেসক্লাব সভাপতি জাকির আলম, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত