অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৬ রাত ০৮:১১

remove_red_eye

৭৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা বোরহানউদ্দিন সরকারি আব্দুল জাব্বার কলেজ এ ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট (সোমবার) কলেজ মিলনায়তনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত ) মু. আনোয়ার-উল-ইসলাম এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভোলা দারুল হাবিব খানকাহ শরীফের খতিব মাওলানা মোঃ মাসুদ।
‎মিলাদ ও দোয়া পরিচালনা করেন ভোলার পীর কুতুবুল এরশাদ হযরত মৌলভী সুফি হাবিবুর রহমান রাঃ এর নাতি আলহাজ্ব মো. মনিরুল ইসলাম। এ সময়ে উপস্থিত ছিলেন প্রভাষক গোলাম মোস্তফা, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক মোঃ আজিজুল ইসলাম, প্রভাষক মোস্তফা কামাল এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক  মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন  অসংখ্য অভিভাবক মন্ডলী, ছাত্র-ছাত্রী এবং কলেজের অন্যান্য  কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ।
‎সকাল দশটায় উদ্বোধনী কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর আলোচনায় বক্তারা হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও জীবন সম্পর্কে বিশদ আলোচনা করেন। প্রতিযোগীদের মধ্যে পবিত্র কোরআন তেলোয়াত হামদ-ই-খোদা, নাত-ই রাসুল, নবীর জন্ম ও জীবন সম্পর্কের রচনা  এবং কুইজ প্রতিযোগিতা ও এর পুরস্কার বিতরণ করা হয়।
‎সবশেষে, দোয়া ও মিলাদ মোনাজাতের মধ্য দিয়ে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। উল্লেখ্য এই কলেজেই ভোলার পীর কুতুবুল এরশাদ হযরত মৌলভী সুফি হাবিবুর রহমান (রাঃ) প্রথম অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...