অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৬ বিকাল ০৫:৫৭

remove_red_eye

৬৪

নেপালে ভয়াবহ ভূমিধ্বস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সে দেশে ত্রাণসামগ্রী প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ বৃহষ্পতিবার এক তথ্য বিবরণীতে এই তথ্য জানিয়ে বলা হয়, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে-তাঁবু, মশারি, শুকনো খাবারের প্যাকেট, টর্চ লাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, ওয়াটার কন্টেইনার ও বডি ব্যাগ প্রভৃতি।