অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২০ রাত ১১:১৯

remove_red_eye

৭৬৬



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘‘ নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার  সকালে ভোলা সদর উপজেলার গজনবী স্টেডিয়াম হলরুমে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
 
ভোলা পৌর সভার ১ নং ওয়ার্ডেও কাউন্সিলর মঞ্জুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার । বিশেষ অতিথি ছিলেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান।  এ সময় আরো উপস্থিত ভোলা চেম্বার অব কর্মাসের পরিচালক শফিকুল ইসলাম , ভোলা দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাইসুল আলম, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ইনসপেক্টর জেনারেল মোঃ বেনজীর আহমেদ নির্দেশে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। নারী নির্যাতন  ও ধর্ষণ এবং মাদক সেবন প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে একজন পুলিশের এসআই নিয়োজিত থাকবেন। ওয়ার্ডের প্রত্যেক বাসার এবং লোকজনের নাম টেলিফোন নম্বর তার কাছে সংরক্ষিত থাকবে। ওই ওয়ার্ডের প্রতিটি মানুষের কর্মকান্ডের রির্পোট তিনি সংগ্রহ করবেন। যাতে তাদের সহজেই চিহ্নিত করা যায়। দায়িত্ব প্রাপ্ত পুলিশের এসএই এর ফোন নম্বার ওই ওয়ার্ডের প্রত্যেক নাগরিককে দেয়া হবে। যে কোন দুর্ঘটানা ও দুস্কৃতির খবর মুহুতেই পুলিশকে জানাতে পারবেন। সংবাদ দাতার নাম ও ঠিকানা রাখা হবে।
তিনি আরো বলেন, প্রতিটি পরিবার প্রধানকে তাদের সন্তানের চলাফেরা, বন্ধু বান্ধব এবং গতিবিধির প্রতি সু-দৃষ্টি রাখার অনুরোধ জানান। কারন সৎ সংগে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ।










মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...