অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২৬ সকাল ১০:০০

remove_red_eye

১৯৪

বাংলার কন্ঠ ডেস্ক : ভোলায় বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিংয়ের কবলে পড়েছেন গ্রাহকরা। বর্তমানে ভোলা ও বোরহানউদ্দিন পৌরসভা এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিতে ঘাটতি রয়েছে প্রায় ৮ মেগাওয়াট। এ তথ্য ফেসবুকের পেইজে ভোলা ওজোপাডিকো জানিয়েছেন।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এসব এলাকায় বিদ্যুতের মোট চাহিদা প্রায় ২৩ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে ১৫ মেগাওয়াট। ফলে চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৮ মেগাওয়াটে। অর্থাৎ মোট চাহিদার প্রায় ৩৪ দশমিক ৮ শতাংশ বিদ্যুৎ ঘাটতির কারণে লোডশেডিং করতে হচ্ছে।
বিদ্যুৎ সরবরাহের এই ঘাটতির কারণে ভোলা ও বোরহানউদ্দিন পৌরসভা এবং আশপাশের এলাকার বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে দিনের ব্যস্ত সময়ে বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা বলছেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এতে গরমের মধ্যে জনদুর্ভোগ বাড়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ছে।
ওজোপাডিকোর আওতাধীন ভোলা ও বোরহানউদ্দিন পৌরসভা এবং আশপাশের এলাকায় এই বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। বিদ্যুতের সরবরাহ বাড়িয়ে লোডশেডিং কমানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।
বিদ্যুৎ পরিস্থিতি এক নজরে:
চাহিদা — ২৩ মেগাওয়াট
সরবরাহ — ১৫ মেগাওয়াট
ঘাটতি — ৮ মেগাওয়াট
লোডশেডিং — প্রায় ৩৪ দশমিক ৮ শতাংশ।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...