বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:০৮
৭
বাংলার কণ্ঠ ডেস্ক : দক্ষ কারিগরদের পেশাগত সক্ষমতা বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) রেইজ প্রকল্পের আওতায় উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
রোববার (৩০ আগস্ট) বরিশালের সেন্ট বাংলাদেশের হলরুমে দিনব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফের রেইজ প্রকল্পের সিনিয়র উপ-প্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানী। সভাপতিত্ব করেন জিজেইউএসের অতিরিক্ত পরিচালক মো. জাহিদুর রহমান। জিজেইউএসের প্রোগ্রাম অফিসার আবদুল হাই জিন্নাহর সঞ্চালনায় সভায় প্রকল্প সমন্বয়কারী শারমিন আক্তার, জব প্লেসমেন্ট অফিসার পঙ্কজ কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, মাস্টার ক্রাফটস পার্সনদের বিদ্যমান দক্ষতা আরও শাণিত করা এবং আধুনিক প্রযুক্তি ও কর্মপদ্ধতির সঙ্গে তাঁদের পরিচিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে দক্ষ কারিগরদের ‘গুরু-শিষ্য’ পদ্ধতিতে স্থানীয় বেকার ও কর্মপ্রত্যাশী তরুণদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় বক্তারা বলেন, কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কারিগরি ও ব্যবহারিক দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। দক্ষ কারিগরদের আধুনিক প্রযুক্তি ও কর্মপদ্ধতির সঙ্গে যুক্ত করা গেলে তাঁরা নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি নতুন প্রজন্মের তরুণদেরও দক্ষ করে তুলতে পারবেন।
তাঁরা বলেন, রেইজ প্রকল্পের আওতায় এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বেকার তরুণদের হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ তৈরি হলে তাঁদের কর্মসংস্থানের পথ আরও সহজ হবে। দিনব্যাপী মতবিনিময় সভার শেষ পর্যায়ে মাস্টার ক্রাফটস পার্সনদের ভবিষ্যৎ কার্যক্রম, প্রশিক্ষণ পরিচালনা এবং দক্ষতা হস্তান্তরের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত