অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩


ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩

remove_red_eye

১৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬)। সকালে ভোলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রচার-প্রচারণা চালানো হয়।
এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এ অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন করতে উৎসাহিত করা হয়। পাশাপাশি রেজিস্ট্রেশন সংখ্যা বাড়াতে করণীয় বিষয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
ভোলা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ সাপাতুল ইসলাম এ প্রচার-প্রচারণায় নেতৃত্ব দেন। তিনি নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এজন্য বেশি সংখ্যক শিক্ষার্থীকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে।