অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:২৩

remove_red_eye

বাংলার কণ্ঠ প্রতিবেদক : সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  উপলক্ষে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও কেক কাটার  আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় স্থানীয়  দৈনিক ভোলার বাণী পত্রিকার হলরুমে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ ভোলা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও ভোলা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মোঃ আবু তাহের।
অনুষ্ঠানে  বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক মোঃ রানা ইসলাম এর সঞ্চালনায় ও  প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াসেফ উদ্দিন  আহমেদ দীপু তালুকদার এর  সভাপতিত্ব  বক্তব্য রাখেন ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি জুন্নু রায়হান,  নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি মনজুর আলম, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন আজিম,  সহসাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, হাসনাইন আহমেদ, মোঃ আকতার হোসেন সহ আরো অনেকে। 
এ সময় বক্তারা বলেন, গণমাধ্যম ও সাংবাদিকতা সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, বরিশাল বিভাগের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যেই বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে সাংবাদিকদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...